মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
দলীয় নেতাকর্মীদের ভালবাসায় শিক্ত হলেন সাবেক ছাত্রদল নেতা কাজী ওয়াহিদ

দলীয় নেতাকর্মীদের ভালবাসায় শিক্ত হলেন সাবেক ছাত্রদল নেতা কাজী ওয়াহিদ

নিউজ মিরর ডেস্ক
দলীয় নেতাকর্মীদের ভালবাসায় শিক্ত হলেন সাবেক ছাত্রদল নেতা ও নিউজার্সি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। সাবেক এই ছাত্রনেতা সিলেট নগরীর বাদাম বাগিছা এলাকার বাসিন্দা।

বিগত আওয়ামী সরকারের আমলে স্বৈরাচারী শেখ হাসিনার দোসর কর্তৃক বিভিন্ন মামলা হামলায় জর্জরিত হয়ে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে পাড়ি জমালে দেশে আসার পথ বন্ধ হয়ে যায়। দলের ক্লান্তি কালে বিভিন্ন আন্দোলন সংগ্রামে জীবনের মায়া ত্যাগ করে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। এক সময় মামলা হামলার চাপে দেশ ছাড়তে বাধ্য হন। নিউজার্সিতে থেকে দলীয় লোকজনের সাথে যোগাযোগ ও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

গত জুলাই আগষ্টের ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতন ঘটলে দেশে আসার সুযোগ হয়। এরই প্রেক্ষিতে দলের টানে পরিবার পরিজন ও বন্ধু- বান্ধবের টানে নিউজার্সি থেকে গত ১৯ জুলাই দুপুর ১২ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাতে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচছা ও ভালবাসায় শিক্ত হন।

এ সময় সাবেক ছাত্রদল নেতা ও নিউজার্সি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ জানান, দীর্ঘ সাত বছরের অধিক সময় পর নিজ জন্মভূমির মাটিতে আসতে পেরে খুবই ভালো লাগছে। দীর্ঘ সময় দেশে আসতে না পারার কষ্ট খুবই বেদনাদায়ক। এই অনুভূতি প্রকাশ করার ভাষা নেই। দলীয় সহযোদ্ধাদের ভালবাসা ও ফুলেল শুভেচছা আমি শিক্ত। পরে বিকেলে নগরীর খাসদবীর এলাকায় নিজ দলের নেতাকর্মী ও সহযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সুলতান বক্স মনসুর সাবেক ৫ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আহবায়ক, মহানগর যুবদলের ১ম সাংগঠনিক সম্পাদক, শাওন আহমদ ইমরান , আহমেদ মোহন মহানগর যুবদলের সিনিয়র সদস্য, ইফতি আহমদ সুমিন ৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য , সৈয়দ মিনার আলী ৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য, জেলা যুবদল সহ সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ, মহানগর সেচ্ছাসেবক দল নেতা মুশাহিদ আলী, মহানগর প্রযুক্তি দলের সহ সভাপতি জামিল আহমদ, রিপন দেব প্রমুখ।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo