সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্ব আজ

কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্ব আজ

https://newsmirror24.news/

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর সিলেট পর্বের খেলা আজ মঙ্গলবার বেলা দুইটায় নগরীর উপশহর পয়েন্টস্থ সিলেট ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে জাতীয় ফুটবল দলের বর্তমান ও সাবেক তারকা খেলোয়াড় অংশ নেবেন। টুর্নামেন্টটি সফল করতে গত কয়েকদিন থেকে সিলেটজুড়ে চালানো হয়েছে ব্যাপক প্রচার প্রচারণা।

সোমবার প্রচারণার শেষে দিনে ১০ টি ট্রাকে করে মহানগরীজুড়ে প্রচারণা চালানো হয়। পাশাপাশি নগরীর বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। লিফলেট বিতরণকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ সহ দলটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, সোমবার বিকেলে মাঠের সর্বশেষ প্রস্তুতি পর্যবেক্ষণ করতে সিলেট ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে টুর্নামেন্ট সফল করতে গত রোববার রাতে একটি প্রস্তুতি সভাও করা হয়। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।-বিজ্ঞপ্তি

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo