সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
পবিত্র মাহে রামাদান উপলক্ষ্যে সুবিধাবঞ্চিতদের মাঝে জমজম বাংলাদেশ’র খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রামাদান উপলক্ষ্যে সুবিধাবঞ্চিতদের মাঝে জমজম বাংলাদেশ’র খাদ্য সামগ্রী বিতরণ

জমজম বাংলাদেশ-এর উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নগরীর রায়নগর দপ্তরীপাড়া প্রতয়ন-১১৪ জমজম একাডেমির আন্ডারগ্রাউন্ডে ১০০০ পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, জমজম বাংলাদেশ দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের দারিদ্র ও দুর্ভোগ নিরসন এবং শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমানের উন্নতি সাধনের লক্ষ্যে বিভিন্ন ধরনের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই আলোকে প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র মাহে রমজানের আগে সিলেট নগরীর দিনমজুর ও খেটে-খাওয়া মানুষদের মাঝে ইউকে প্রবাসী সিলেটের কিছু প্রতিশ্রুতিশীল ও তরুন মানুষদের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা আরো বলেন, সমাজের বিত্তবানদের উচিত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা যদি একে অপরের প্রতি সহানুভূতিশীল হই, তবে সমাজে আর কেউ ক্ষুধার্ত থাকবে না। বক্তারা দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে শান্তি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে সবার প্রতি আহবান জানান।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইক্লিষ্ট টিমের সদস্যদের মাঝে শাহ মোহাম্মদ আলী, শেল আহমেদ, মোহাম্মদ গোলাম কিবরিয়া, জমজম বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক মাহবুব ছোবহানি চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য সাব্বির আহমেদ চৌধুরী, জমজম একাডেমি’র সিনিয়র কো-অর্ডিনেটর মামুনুর রশীদ চৌধুরী, সিনিয়র কো-অর্ডিনেটর, এইচআর এডমিন আব্দুল হক আনহার, সিনিয়র কো-অর্ডিনেটর শেখ তাসনিম সাকিব, প্রজেক্ট প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্টেশন বিভাগের ইনচার্জ মো: তৌহিদুল ইসলাম, প্রকল্প সমন্বয়ক মো: আব্দুল হান্নানসহ গন্যমান্য মুরব্বিগন।

‘ইপিক এক্সপিডিশন বাইক রাইড’ নামে সিলেটি প্রবাসী ৩০ জনের একটি সাইক্লিস্ট টিম নিরাপদ পরিবেশ, পরিচ্ছন্ন নগরী ও বায়ুদূষণ কমানোর লক্ষ্যে সচেতনতা বৃদ্ধিতে গত ৪ থেকে ১১ ফেব্রুয়ারী পর্যন্ত চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, টেকনাফ ও সিলেটে প্রায় ৩৯০ কিমি. বাইসাইকেল রাইড করেছে। এছাড়া তারা বৃটেনে আসন্ন রমজান উপলক্ষ্যে সিলেটের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহ করেছেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার নগরীর রায়নগর দপ্তরীপাড়াস্থ জমজম একাডেমিতে ১০০০টি পরিবারকে ১২কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি ছোলা ও ১ লিটার সয়াবিন তৈল এবং ১৫টি এতিমখানায় ২০০ কেজি করে চাল জমজম বাংলাদেশের মাধ্যমে বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo