সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বঙ্গবীর ওসমানীর আদর্শকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে: আতাউর রহমান

বঙ্গবীর ওসমানীর আদর্শকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে: আতাউর রহমান

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বঙ্গবীর ওসমানীর আদর্শকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। আমাদের স্বাধীনতার মহানায়কদের সম্পর্কে না জানতে বর্তমান প্রজন্ম পরিপূর্ণভাবে দেশপ্রেমিক হতে পারবে না। তিনি বলেন, জেনারেল এমএজি ওসমানী মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে মাত্র ৯ মাসে লাল-সবুজের পতাকাসম্বলিত বাংলাদেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি সারা বাংলাদেশর প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও চিত্রাংকন প্রতিযোগিতার পরীক্ষা নিয়ন্ত্রক এম এ মতিন, দৈনিক সমকালের সিলেট অফিসের স্টাফ রিপোর্টার সাংবাদিক ফয়সল আহমদ বাবলু, সংগঠনের যুগ্ম সম্পাদক মো. খালেদ মিয়া, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, আব্দুল ওয়াদুদ, মহিলাবিষয়ক সম্পাদক শিরিন চৌধুরী, সাহেদা বেগম প্রমুখ।
আগামী ১৬ ফেব্রুয়ারি জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে বিকাল ৩টায় এ চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারীদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে। এতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo