সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সুনামগঞ্জে ডেভিল হান্ট অভিযানে ৭ জন গ্রেফতার

সুনামগঞ্জে ডেভিল হান্ট অভিযানে ৭ জন গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আরও ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শান্তিগঞ্জ উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো.শাহান উদ্দিন (৩৩), সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. খোকন মিয়া (৪০), একই উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের সাবেক যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদ (৪০), মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউপির ৪নং ওয়ার্ড কমিটির শ্রমিক লীগের সভাপতি খোকন মিয়া (২১), জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কামরুল হাসান তেরা মিয়া (৪০), তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি আকরামিন হোসেন (৪০), ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জানে আলম(২৮)।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকির হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রস্তুতি গ্রহণ করা হবে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান চলমান থাকবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo