বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
বায়তুস সালাম জামে মসজিদের ১ম বার্ষিক ওয়াজ মাহফিল ১৫ ফেব্রুয়ারি

বায়তুস সালাম জামে মসজিদের ১ম বার্ষিক ওয়াজ মাহফিল ১৫ ফেব্রুয়ারি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম খর্দ্দাপাড়া বারকোটে অবস্থিত বায়তুস সালাম জামে মসজিদের উদ্যোগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলটি দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে মধ্যরাত পর্যন্ত।

মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই মাহফিলে সভাপতিত্ব করবেন খর্দ্দাপাড়া পাঁচপীর হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হাবিবুর রহমান। মাহফিলে প্রধান অতিথি থাকবেন হযরত মাওলানা মুফতি মুস্তাকুননবী কাসেমী কুমিল্লা। বিশেষ অতিথি থাকবেন হযরত মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী, হযরত মাওলানা মুফতি মজির উদ্দিন কাসেমী শিংপুরী। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বারকোট মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা মনসুর আহমদ, বায়তুস সালাম জামে মসজিদের সাবেক হযরত মাওলানা আব্দুল করিম সাহেব, বর্তমান ইমাম হযরত মাওলানা মাহমুদ হাসান।

উক্ত মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে বায়তুস সালাম জামে মসজিদ কর্তৃপক্ষ। মাহফিলটি “স্টার টিভি”-তে সরাসরি সম্প্রচার করা হবে। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo