বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
বিধিবহির্ভূতভাবে রাস্তার ওপর বাউন্ডারি ওয়াল নির্মাণ : সিসিকের নোটিশ

বিধিবহির্ভূতভাবে রাস্তার ওপর বাউন্ডারি ওয়াল নির্মাণ : সিসিকের নোটিশ

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর শিবগঞ্জের মজুমদারপাড়ায় জন চলাচলের একটি রাস্তা ওপর বাউন্ডারি ওয়াল নির্মাণ করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। গত কয়েক দিন ধরে প্রতিবেশীদের বাঁধা উপেক্ষা করে রাস্তাটির ওপর ওয়াল নির্মাণের কাজ করে যাচ্ছে।

গত ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শাহপরাণ থানাধিন নগরীর ২০নং ওয়ার্ডের ২৬ সি, মজুমদারপাড়া নিবাসী আমিরুল ইসলাম এর ছেলে সাইদ আহমদ ও মঞ্জুর আহমদ বিধিবহির্ভূতভাবে সিলেট সিটি কর্পোরেশনের রাস্তার উপর বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ শুরু করেন।

প্রতিবেশি হাজী মোঃ আব্দুল হান্নানের মেয়ে মাছুমা আক্তার শিরিন ও ছেলে কামরুজ্জামান মজনু সহ এলাকাবাসী নির্মাণ কাজে বাঁধা দেন। তাদের বাঁধা উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে যান। তখন এলাকাবাসী বিষয়টি শাহপরাণ থানাকে অবগত করলে একদল পুলিশ ৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে ঘটনাস্থলে এসে নির্মাণ কাজ বন্ধ রাখা ও শাস্তি-শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান। এরপরও তারা রাতের আধারে নির্মাণ কাজ চালিয়ে গেলে এলাকাবাসী বাধ্য হয়ে বিষয়টি সিলেট সিটি কর্পোরেশনকে অবগত করেন।

সিসিকের রাস্তার ওপর বাউন্ডারী ওয়াল নির্মাণে বিষয়টি অবগত হওয়ার পর সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী শাহপরাণ থানাধিন নগরীর ২০নং ওয়ার্ডের ২৬ সি, মজুমদারপাড়া নিবাসী আমিরুল ইসলাম এর ছেলে সাইদ আহমদ ও মঞ্জুর আহমদ-কে বাউন্ডারী ওয়াল অপসারণ করার জন্য গত ১০ ফেব্রুয়ারী-২০২৫, সোমবার নোটিশ করেন।

নোটিশ সূত্রে জানা যায়, নগরীর ২০নং ওয়ার্ডের ২৬ সি, মজুমদারপাড়া নিবাসী আমিরুল ইসলাম এর ছেলে সাইদ আহমদ ও মঞ্জুর আহমদ বিধিবহির্ভূতভাবে সিলেট সিটি কর্পোরেশনের রাস্তার উপর বাউন্ডারী ওয়াল নির্মাণ করেছেন। যা ইমারত নির্মাণ বিধিমালা, ১৯৯৬-এর পরিপন্থি।

এমতাবস্থায়, নোটিশ প্রাপ্তির ০৭ (সাত) দিনের মধ্যে বিধিবহির্ভূতভাবে নির্মিত বাউন্ডারী ওয়াল নিজ খরচে অপসারণ করার জন্য অনুরোধ করেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাহী প্রকৌশল। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে ইমারত নির্মাণ আইন-১৯৫২ এর ৩ (খ), ১ (খ) ধারা মোতাবেক সিটি কর্পোরেশন হতে বিধিবহির্ভূত বাউন্ডারী ওয়াল অপসারণ করা হবে এবং এতদুদ্দেশ্য ব্যয়িত অর্থ সিটি কর্পোরেশন আইন ২০০৯ এর ১৭.১ (৩য় তফসীল) ধারা অনুযায়ী আরোপিত কর হিসাবে তাদের নিকট হতে আদায় করা হবে।

নোটিশের অনুলিপি সিলেট সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব), এস.এম.পি. সিলেটের পুলিশ কমিশনার, সিলেটের জেলা প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, শাহপরাণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রশাসক মহোদয়ের সদয় জ্ঞাতার্থে প্রশাসক মহোদয়ের একান্ত সচিব-কে দেয়া হয়েছে। নোটিশ পাওয়ার পরও এখন পর্যন্ত বিধিবহির্ভূতভাবে নির্মিত বাউন্ডারী ওয়াল অপসারণ করা হয়নি।

এ প্রতিবেদক ঘটনাস্থল পরিদর্শন সময় মজুমদারপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লী আব্দুস শুকুর মনির জানান, তারা বিধিবহির্ভূতভাবে রাস্তা জায়গা দখল করে বাউন্ডারী ওয়াল নির্মাণ শুরু করলে, আমি ও এলাকাবাসী তাদেরকে এ কাজ না করার অনুরোধ করি। কিন্তু তারা আমাদের কথায় কর্ণপাত না করে রাতের আধারে নির্মাণ কাজ চালিয়ে যায়। এ সময় সোনালী যুব সংঘের সভাপতি নজমুল, মোহাম্মদ সাইফুল আলম, সাহেদ আহমদ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo