সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-আঞ্চলিক পরিষদ সিলেটের পুরস্কার বিতরণ

স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-আঞ্চলিক পরিষদ সিলেটের পুরস্কার বিতরণ

সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ তারুণ্যের শক্তিতে এগিয়ে যাবে। বাংলাদেশ আগেও ছিল, এখনো আছে। তোমরাই এগিয়ে নিয়ে যাবে নতুন এ বাংলাদেশকে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই। প্রতিযোগিতামূলক ক্রীড়া চর্চার মাধ্যমে তারা দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারে। ক্রীড়া শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি ব্যক্তিত্ব ও নৈতিকতার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, খেলাধুলা শুধুমাত্র দেহ সুস্থ রাখার জন্যই নয়, এটি মানসিক স্থিতিশীলতা ও মনোযোগ বৃদ্ধিতেও কার্যকর ভূমিকা রাখে। শিক্ষার্থীদের জন্য স্কুল ও মাদ্রাসার পর্যায়ে খেলাধুলার সুযোগ আরও সম্প্রসারিত করতে হবে। আমাদের উচিত শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ দেওয়া, যাতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে।
তিনি বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-আঞ্চলিক পরিষদ সিলেটের উদ্যোগে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক এ.কে.এম আব্দুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর নূর-এ-আলম। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ। সিলেট সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষিকা কোহেলী রানী দে ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিাক্ষকা ফৌজিয়া আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, সিলেট বিভাগীয় কমিশনারের একান্ত সচিব গালীব চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আভা রানী দেব, দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শমশের আলী, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কবির খান, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও যুগ্ম সম্পাদক মাসুক মিয়া, কাজী জালাল উদ্দিন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালিক, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শিপ্রা দেব, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মো. আফতাব হোসেন চৌধুরী, অগ্রগামী স্কুলের গার্লস গাইড শিক্ষিকা অলকা রানী দে প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। খেলায় ইভেন্টগুলো ছিল- ব্যাডমিন্টন একক (ছাত্র), ব্যাডমিন্টন দ্বৈত (ছাত্র), ব্যাডমিন্টন একক (ছাত্রী), ব্যাডমিন্টন দ্বৈত (ছাত্রী), ক্রিকেট (ছাত্র), ক্রিকেট (ছাত্রী), ভলিবল (ছাত্র) ও ভলিবল (ছাত্রী)। অনুষ্ঠানে অতিথিদের গার্ড অব অনার প্রদান করেন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি দল এবং অতিথিদের ব্যাজ পরিয়ে ও ফুল দিয়ে বরণ করে নেয় সরকারি অগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গার্লস গাইডের শিক্ষার্থীরা।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo