শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটে তাওহিদী জনতাবন্ধনে উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবী

সিলেটে তাওহিদী জনতাবন্ধনে উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবী

নিউজ মিরর ডেস্ক
একুশে বইমেলায় সব্যসাচী প্রকাশনার স্বত্বাধিকারী কতৃক জুলাই বিপ্লবীদের উপর হামলা,উপদেষ্টা মাহফুজ আলম কতৃক তাওহিদি জনতাকে কটাক্ষ করার প্রতিবাদে এবং রাসুল্লাহ সা. কে অবমাননাকারী লেখক সোহেল রাগীবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার বিকাল ২টায় সিলেট কোর্ট পয়েন্টে বিশাল তাওহিদি জনতাবন্ধন কর্মসূচি পালিত হয়-

নির্ভিক কওমীয়ান-এর ডাকে অনুষ্ঠিত জনতাবান্ধবে সভাপতিত্ব করেন-সংগঠনের আহ্বায়ক মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী।

প্রধান অতিথি ছিলেন-হযরত শাহজালাল রহ: তাওহিদি কাফেলার সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদ।

নির্ভিক কওমীয়ান-এর সদস্য সচিব আখতার আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন-সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব,সিয়ানাহ ট্রাষ্টের সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, কাজির বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা কামরুল হক,দারুসসালাম মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা মুশতাক আহমদ, শিক্ষাবিদ মাওলানা খলিল বিন ইখলাস,হাফিজ মাওলানা খলিলুর রহমান, আব্দুল কাইয়ুম, ইসমাম আহমদ,জামিল আহমদ আব্দুল আহাদ,লোকমান আহমদ, আশিকুর রহমান ,মুকাব্বির হুসেন প্রমুখ।

মাওলানা শাহ মমশাদ আহমদ তিন দফা দাবি পেশ করেন-

১-অবিলম্বে রাসুলদ্রোহী কবি সোহেল রাগীবকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

২-তাওহিদি জনতা নিয়ে কটুক্তি করায় উপদেষ্টা মাহফুজ আলমকে নি:শর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় পদত্যাগ করতে হবে।

৩-ইসলাম বিদ্বেষী নারীবাদি লেখিকা তাসলিমা নাসরিনের সকল বই বিক্রি নিষিদ্ধ করে বই বিক্রির সাথে জড়িতদের শাস্তি দিতে হবে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo