সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সরস্বতী পূজার শোভাযাত্রা পরিচালনা কমিটি সিলেটের সভায় কৃতজ্ঞতা প্রকাশ

সরস্বতী পূজার শোভাযাত্রা পরিচালনা কমিটি সিলেটের সভায় কৃতজ্ঞতা প্রকাশ

শ্রী শ্রী সরস্বতী পূজার শোভাযাত্রা পরিচালনা কমিটি সিলেটের এক সভা গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় নগরীর মির্জা জাঙ্গাল নিম্বার্ক আশ্রমে অনুষ্ঠিত হয়েছে।

পরিচালনা কমিটির আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পু’র সভাপতিত্বে ও সদস্য চন্দন দাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, প্রদীপ কুমার দেব, এডভোকেট অরবিন্দু দাস গুপ্ত, জি.ডি. রুমু, টুটুল, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, সুমন চক্রবর্তী, মলয় ধর, মুন্না ঘোষ, নির্ঝর রায়, জয়দ্বীপ চৌধুরী মাধব, রনি পাল, ঝলক আচার্য্য, সুমন সিংহ প্রমূখ।
সভায় গত ৪ ফেব্রুয়ারি শ্রী শ্রী সরস্বতী পূজার শোভাযাত্রা সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সিলেটের সকলস্থরের নাগরিকবৃন্দ, প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সম্প্রীতির নগরী সিলেটে শোভাযাত্রার সময় কিছু পূজা সংঘ কর্তৃক বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর জন্য সভা থেকে তীব্র নিন্দা জানানো হয়। সভায় জানানো হয় যে, এধরনের অনাকাঙ্খিত ঘটনার সাথে শোভাযাত্রা কমিটির ও সনাতনী সম্প্রদায়ের কোন ধরনের সম্পৃক্ততা নেই।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo