সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
নগরীর আবাসিক হোটেল থেকে ১১ নারী-পুরুষ আটক

নগরীর আবাসিক হোটেল থেকে ১১ নারী-পুরুষ আটক

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর এলাকায় অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান জোরদার করেছে পুলিশ। এবার নগরীর বন্দরবাজারস্থ তালহা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকায় ১১ নারী-পুরুষ আটক করা হয়।

মঙ্গলবার বিকেলে এসএমপির গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বুধবার আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

এসএমপি সূত্র জানায়, আবাসিক হোটেলে অবস্থান করে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে আটককৃত ১১জনের মধ্যে ৩ তরুণী হলেন আকমিলা আক্তার (১৯), রুনা খাতুন (৩০) ও হাসিনা বেগম (৩০)। এছাড়া আটক ৮ পুরুষ হলেন- নগরীর শাহপরান থানার হাতুরা গ্রামের লোকমান হোসেন অপু (২৮), সুনামগঞ্জ জেলার সদর উপজেলার দরিয়াবাজ গ্রামের আলাউদ্দিন (৫০), জগন্নাথপুর থানার জগদীশপুর গ্রামের সাইফুল ইসলাম (৩৪), মৌলভীবাজারের কমলগঞ্জ থানার উমরা কাফন গ্রামের ইয়াছিল আহমদ (২২), একই গ্রামের শাহবাজ মিয়া (২৪), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মিন্দপুর গ্রামের উজ্জ্বল মিয়া (২২), নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বড় পাইকুড়া গ্রামের নাজমুস সাকিব (২০) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গাউছিয়া মিয়াবাড়ির সুমন মিয়া (৩৩)।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo