শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
আজ সিলেটের ২২ এলাকায় থাকবে না বিদ্যুৎ

আজ সিলেটের ২২ এলাকায় থাকবে না বিদ্যুৎ

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সঞ্চালন লাইন মেরামত ও আশপাশের গাছ-ডাল কর্তনের জন্য বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত সিলেট মহানগরের অন্তত ২২ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কিছু এলাকায় ও সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এলাকাগুলো হচ্ছে- মহানগরের কাজলশাহ, মধুশহীদ, মুন্সীপাড়া, পুলিশ লাইন্স, রিকাবীবাজার, দরগা মহল্লা, মিরের ময়দান (আংশিক), ঝর্ণারপাড়, আলীয়া মাদরাসা মাঠের পশ্চিম ও উত্তর, ভাতালিয়া ও কিন ব্রিজ এলাকা, ওসমানী মেডিকেল রোড, শাপলার গলি, ভাতালিয়া, লামাবাজার (আংশিক), নোয়াপাড়া, উদ্যম আবাসিক মাছুদিঘীর পাড়, রামেরদিঘীর পাড়, তালতলা, তেলিহাওড়, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকায়, পশ্চিম কাজিরবাজার এবং জিতু মিয়া এলাকা।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo