শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
সিলেট মহানগর যুবলীগ নেতা জাহির গ্রেফতার

সিলেট মহানগর যুবলীগ নেতা জাহির গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
সিলেট মহানগর যুবলীগ নেতা জাহির আলীকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার বিকেল ৪টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলীচক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহির আলী জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও এর হারিছ আলীর ছেলে। তিনি সিলেট মহানগরীর মেজরটিলা ভ্যালিসিটিতে বসবাস করতেন। জাহির আলী সিলেট মহানগর যুবলীগের সদস্য ও জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহসভাপতি বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল জানিয়েছেন জাহির আলীর বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনায় এ মামলা হয়েছে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo