শুক্রবার, ১২ Jun ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি গঠন
বানিয়ান ব্রিটিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

বানিয়ান ব্রিটিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

বানিয়ান ব্রিটিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সিলেট নগরীর শাহী ঈদগাহ ঝরণারপারস্থ স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জাকিরা ফাতেমা লিমি চৌধুরী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়ান ব্রিটিশ স্কুলের ডিরেক্টর শিহাব উদ্দিন, এম.এ.এস. রুহেল, জহিরুল ইসলাম, অভিভাবক মো. সাবের চৌধুরী। তাসলিমা থানম বিথী’র সঞ্চালনায় অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন আব্দুর রহমান আরহাম, রুপা বেগম, শারমিন জাহান সন্ধি, নিশাত তামান্না আক্তার, সাদিয়া চৌধুরী, মাহবুবা সুলতানা মারওয়া, হাবিবুর রহমান মুন্না, মাহী বেগম, সানজিদা হক আনজুম, মাহবুবা সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষকা ও অভিভাবকদের মধ্যে হাড়ি ভাঙ্গাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সবশেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্কুলের প্রিন্সিপালসহ অতিথি ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়া শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি ব্যক্তিত্ব ও নৈতিকতার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের প্রতিও খেলায় রাখা দরকার। তারা আরো বলেন, বানিয়ান ব্রিটিশ স্কুল মনোরম পরিবেশে দক্ষতার সাথে শিক্ষার্থীদের পাঠদান করে। এ প্রতিষ্ঠান তাদের সুনাম ধরে রেখে কার্যক্রম চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। -বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo