শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
যুক্তরাজ্যে ডায়ালসিলেট ম্যাগাজিন বইয়ের মোড়ক উন্মোচন

যুক্তরাজ্যে ডায়ালসিলেট ম্যাগাজিন বইয়ের মোড়ক উন্মোচন

নিউজ মিরর ডেস্ক
যুক্তরাজ্যে প্রথমবারের মত আনুষ্টানিকতার মধ্যদিয়ে ডায়ালসিলেট ম্যাগাজিন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৩ই ফেব্রুয়ারী সন্ধ্যায় পূর্ব লন্ডনের হোয়াইটচপলের রয়েল বেঙ্গল রেষ্টুরেন্টে ডায়ালসিলেট ম্যাগাজিন বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার ব্যারিষ্টার সাইফ উদ্দিন খালেদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা নাসির উদ্দিন। এতে সভাপতিত্ব করেন ডায়ালসিলেট এর সম্পাদক ও প্রকাশক সোহেল আহমদ। তামান্না মিয়ার পরিচালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ডায়ালসিলেট এর উপদেষ্টা শাহান চৌধুরী ও উপদেষ্টা জগলুল খান।

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার, ব্যারিষ্টার সাইফ উদ্দিন খালেদ বলেন, ডায়ালসিলেটের পক্ষ থেকে যে উদ্যোগে গ্রহণ করা হয়েছে তা সত্যিই প্রশংসনীয়।সোহেল আহমদের প্রকাশনায় ডায়ালসিলেটের ম্যাগাজিন বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডায়ালসিলেট সিলেট পরিবারের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এরকম

ব্যতীক্রমী আয়োজনের জন্য। ভবিষ্যতে আমরা যে যার অবস্থানে থেকে সহযোগিতার হাত বাড়াই যেন ডায়ালসিলেট তার বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে সমাজে আরো একধাপ এগিয়ে যেতে পারে।

তাই ডায়ালসিলেট এর আগামীদিনের পথচলায় আরো সুন্দর ও সফল হোক এ কামনা করি।একইসাথে ডায়ালসিলেট এর উত্তরোত্তর সাফল্য কামনা করি।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র মতিন উজ-জামান, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক স্পিকার মিজান চৌধুরী, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, বাংলা কমিউনিটি একটিভিষ্ট মুজিবুর রহমান মুজিব, রাজনীতিবিদ শহীদুল ইসলাম মামুন, রাজনীতিবিদ মো. সালেহ গজনবী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ নাসির আহমদ শাহিন, কমিউনিটি নেতা নাসির উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পে-টেপ এর চেয়ারম্যান সাহেদ উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, বাংলাদেশ প্রেসক্লাব ইউকে আহবায়ক সাকের হোসাইন এতে উপস্থিত ছিলেন, চ্যানেল এস এর সিনিয়র সাংবাদিক হাজী রেজাউল করীম মৃদা, বাংলা কমিউনিষ্ট সাদ উদ্দিন, এটিএন বাংলা ইউকে সাংবাদিক কামরুল আই রাসেল, এটিএন বাংলা ইউকে সাংবাদিক মাসুদ আহমদ, গ্রিন টিভি সম্পাদক মো.জিলানী, ইউকে টিভি বিডি প্রতিষ্টাতা আব্দুল মুমিন, ওমর খানসহ প্রমুখ।

বক্তারা বলেন, ডায়ালসিলেট সত্য ও নিষ্টার সাথে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছে এবং ন্যায়ের পক্ষে আওয়াজ তুলে । ডায়ালসিলেট এর প্রয়াস আগামীদিনগুলোতে সমাজের জন্য আরো নতুন কিছু উপহার দিবে বলে আশা ব্যক্ত করেন নেতৃবৃন্দরা।

উক্ত অনুষ্টানে আলোচনা সভা শেষে ডায়ালসিলেট ম্যাগাজিন বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দরা পরে সভাপতির বক্তব্যে মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo