বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
নিউজ মিররে সংবাদ প্রকাশের পর সেই ‘ডেভিল তাপাদার’ গ্রেফতার

নিউজ মিররে সংবাদ প্রকাশের পর সেই ‘ডেভিল তাপাদার’ গ্রেফতার

বিশেষ প্রতিবেদক
নিউজ মিররে সংবাদ প্রকাশের পর সেই ‘ডেভিল তাপাদার’ গ্রেফতার করেছে এসএমপির কোতোয়ালী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার নগরীর জিন্দাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ফয়সাল আহমদ তাপাদার (৫১) নগরীর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং জকিগঞ্জের সোনাসারের মৃত আব্দুল মালিক তাপাদারের ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকার ৩৯/৪ হারুন মিয়ার বাসায় বসবাস করছেন।

তার বিরুদ্ধে বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলায় জড়িত একাধিক মামলার রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধীদের গ্রেফতারে এসএমপি পুলিশ ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান অব্যাহত রেখেছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, তার মুঠোফোন থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। বৃহস্পতিবার তাকে থানা থেকে ছাড়িয়ে আনতে একটি দালাল মহল বিভিন্ন তদবির চালিয়েছিলেন তবে সেই তদবিরকে পাত্তা না দিয়ে তাকে কোর্ট মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন এসএমপির কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক।

এর আগে প্রকাশিত প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন।
-সিলেটে আওয়ামী লীগ নেতা ফয়সাল আহমদ তাপাদারের কুকীর্তি (পর্ব-১)

 

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo