শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
ওসমানী বিমানবন্দরে ফের স্বর্ণ আটক

ওসমানী বিমানবন্দরে ফের স্বর্ণ আটক

নিউজ মিরর ডেস্ক
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে ফের স্বর্ণ আটক করা হয়েছে। বিমান থেকে ৮ পিস স্বর্ণের বার জব্দ বিমানেবন্দরের শুল্ক গোয়েন্দারা। শুক্রবার ১২টার দিকে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইটের একটি বিমান থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায়, বিমানের ভেতর যাত্রীবিহীন সিট থেকে ৮পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের পরিমাণ ৯২৮ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এরআগে ৬ ফেব্রুয়ারি প্রায় ২১ কোটি টাকার স্বর্ণসহ দুজনকে আটক করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা। দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২–এর দুজন যাত্রীর লাগেজ তল্লাশি করে ওই স্বর্ণ পাওয়া যায়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo