সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ইসলামী যিন্দেগী সংগঠনের ২য় বার্ষিক জলসা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

সিলেটে ইসলামী যিন্দেগী সংগঠনের ২য় বার্ষিক জলসা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

সিলেটে ইসলামী যিন্দেগী সংগঠনের ২য় বার্ষিক ‘ইসলামী জলসা ও সংবর্ধনা অনুষ্ঠান’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ মাগরিব দক্ষিণ সুরমার গোয়ালগাঁও জামে মসজিদ সংলগ্ন মাঠে থেকে মধ্যরাত পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

অনুষ্ঠানে যৌথ সভাপতিত্ব করেন ইসলামী যিন্দেগী সংগঠনের উপদেষ্টা মুফতি আতাউর রহমান ও সভাপতি মুফতি শফিকুর রহমান। সঞ্চালনায় ছিলেন মাওলানা মিম সুফিয়ান।

জলসায় বিশেষভাবে ইসলামী জীবন ও সমাজ সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ পেশ করেন দেশের বিশিষ্ট আলেমগণ। ওয়াজ পেশ করেন, ইসলামী জলসায় ওয়াজ পেশ করেন শায়খ মুফতি হারুন ইজহার চট্টগ্রাম, মুফতি আবুল হাসান জকিগঞ্জ, মুফতি আনিসুর রহমান আলরাফী কুমিল্লা, মুফতি শরীফ উদ্দিন ক্বাসেমী বড়লেখা, মুফতি ইয়ুসুফ বিন ইকবাল বি-বাড়িয়া, মুফতি এমদাদ উল্লাহ মুজাহিদ বিশ্বনাথী। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল মামুন এবং নাশিদ পরিবেশন করেন শেখ এনাম। মাহফিলে পৃষ্ঠপোষকতা করেন সাউথ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন মিডল্যান্ড ইউ.কে.’র সভাপতি জমিরুল ইসলাম সিরাজ।

উপস্থিত বক্তারা ইসলামী জীবন বিধানের গুরুত্ব ও আধুনিক সমাজে এর প্রয়োগ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ইসলামী যিন্দেগী সংগঠনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামীতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। তারা বলেন, ইসলামী জীবন দর্শন আমাদের নৈতিক অবক্ষয় রোধে সহায়ক ভূমিকা পালন করে। আমাদের প্রত্যেকের উচিত ইসলামের শিক্ষা নিজেদের জীবনে প্রয়োগ করা। ইসলামী যিন্দেগী সংগঠন সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। আমরা চাই সবার মধ্যে ইসলামী শিক্ষা ছড়িয়ে দিতে। সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে পরিবারের ভিত্তি মজবুত করতে হবে এবং তরুণ প্রজন্মকে ইসলামের সঠিক জ্ঞান দিতে হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo