মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

সিলেটের দক্ষিণ সুরমায় মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে দাউদপুর ইউনিয়নের তুরুকখলায় অবস্থিত একাডেমী ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী মনির উদ্দিন আহমদ।

কলেজের প্রিন্সিপাল উজ্জ্বল কুমার সাহা এর সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মোঃ কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনির আহমদ একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য এটিএম মাসুদ চৌধুরী, ডাঃ জামিলুর রহমান ও রুজিনা বেগম। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন একাডেমীর শিক্ষক মোঃ আবুল কালাম, হৈমন্তী শুক্লা সাহা, জুনিয়র সেকশনের ইনচার্জ শিক্ষক মনিরুজ্জামান সুমন, ক্রীড়া শিক্ষক পলাশ দাশ। এছাড়াও একাডেমীর সিনিয়র ও জুনিয়র সেকশনের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ বলেন, খেলাধুলা মন ও শরীরির সুস্থ রাখে। খেলাধুলা ও প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। সুস্থ দেহ গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। তিনি বলেন, খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতা লেখাপড়ার একটি অংশ। এর মাধ্যমে শিক্ষার্থীর ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। তিনি ক্রীড়াঙ্গনে নিজেকে তৈরি করে জাতীয় পর্যায়ে বিজয়ী হওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহবান জানান।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo