সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে সাইবার অপরাধী কামরুল গ্রেফতার

সিলেটে সাইবার অপরাধী কামরুল গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
সিলেটে মহানগরের সাইবার অপরাধী কামরুল ইসলাম জনি (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে শাহপরাণ (রহ.) থানা-পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সিলেট মহানগরীর শাহপরাণধীন পিরেরচক এলাকা থেকে শাহপরাণ (রহ.) থানার একদল পুলিশ জনিকে গ্রেফতার করে। গ্রেফতার কামরুল ইসলাম জনি শাহপরাণ থানাধীন পিরেরচক এলাকার মানিক মিয়ার ছেলে।

জানা যায়, সিলেট ল’ কলেজের ছাত্রী খাদিমনগর এলাকার ছালমা বেগম ও তার পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসইবুকে আসামি কামরুল ইসলাম জনি ও তার সহযোগীরা নিজেদের আইডি ও ভুয়া আইডি থেকে ছালমা বেগম সম্পর্কে করুচিপূর্ণ, অশ্লীল ছবি ও স্ট্যাটাস প্রদান করে। এর প্রেক্ষিতে ছালমা বেগম ২০২২ সালের ২৫ মার্চ শাপহরাণ (রহ.) থানায় ছালামা বেগম একটি মামলা দায়ের করেন। ওই মামলার ৪ নম্বর আসামি কামরুল ইসলাম জনি। এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন সিলেট নগরীর সোনারপারা এলাকার মৃত নুর উদ্দিনের ছেলে মো. ফয়জুল কয়েছ। তিনি বর্তমানে জামিনে আছেন। এই মামলাটি বর্তমানে সাইবার ট্রাইব্যুানালে বিচারাধীন রয়েছে।

এ ব্যাপারে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, সাইবার মামলার পলাতক আসামি কামরুল ইসলাম জনির বিরুদ্ধে আমাদের পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে আটক করে থানা নিয়ে আসে। তাকে মঙ্গলবার আদালত সোপর্দ করা হবে। এই মামলায় বাকী আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo