মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি

নিউজ মিরর ডেস্ক
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজের সাংবাদিকদের একমাত্র সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র ২০২৫-২৬ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা শেখ মো. নজরুল ইসলাম ও শৈলেন্দ্র মোহন সিংহের সুপারিশে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ ১৪ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ২০২৪-২৫ মেয়াদের সভাপতি ইমরান ইমনের স্বাক্ষরিত কমিটিতে সভাপতি হিসেবে মো. মুছলেহ উদ্দিন মুনাঈম ও সাধারণ সম্পাদক লবীব আহমদ মনোনীত হয়েছেন।

কমিটিতে সহসভাপতি শ্রীবাস দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আমিন, কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস নিহা, দপ্তর সম্পাদক মিফতা হাসান মনোনীত হয়েছেন।

এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে শাহ্ রাকিবুল হাসান রাফি, আলী হোসেন, ফাতেমা আক্তার সোনিয়া, আবু মুহতাদী চৌধুরী, আমিনা ছিদ্দিকা খান, মেহেদি হাসান তানিম, ওলিউর রহমান, আব্দুল হান্নান সৌরভকে মনোনীত করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo