সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
আজ সিলেটে জামায়াতের বিক্ষোভ মিছিল, নেতৃত্ব দিবেন রফিকুল ইসলাম খান

আজ সিলেটে জামায়াতের বিক্ষোভ মিছিল, নেতৃত্ব দিবেন রফিকুল ইসলাম খান

নিউজ মিরর ডেস্ক
ষড়যন্ত্রমূলক মামলার ফরমায়েসী রায়ে কারাগারে আটক জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারের মুক্তির দাবীতে সিলেট জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়েছে। মিছিলটি আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ২টায় নগরীর রেজিস্ট্রারী মাঠ থেকে শুরু হবে। মিছিলে নেতৃত্ব দিবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। যথা সময়ে উপস্থিত থেকে বিক্ষোভ মিছিলকে সফলের আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

এদিকে মঙ্গলবারের বিক্ষোভ মিছিলকে সফলের লক্ষ্যে জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন ইউনিটের উদ্যোগে পৃথকভাবে প্রস্তুতি সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে নানা প্রস্তুতি নেয়া হয়েছে।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দিবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এছাড়া মিছিলে কেন্দ্রীয়, সিলেট অঞ্চল, জেলা ও মহানগর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এদিকে ষড়যন্ত্রমূলক মামলার ফরমায়েসী রায়ে কারাগারে আটক মজলুম জননেতা এটিএম আজহারের মুক্তির দাবীতে অনুষ্ঠিতব্য মিছিলকে সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

সোমবার এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন বলেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রহসনের বিচারে সাজানো মামলার ফরমায়েসী রায়ে বর্ষীয়ান জামায়াত নেতা এটিএম আজহারের কারাগারে থাকা অত্যন্ত দুঃখজনক। ফ্যাসিস্ট হাসিনা সরকার আইন ও মানবাধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে একের পর এক শীর্ষ জামায়াত নেতৃবৃন্দকে বিচারের নামে হত্যা করেছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর জুলুম-নিপীড়ন চালিয়েছে। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পরও জননেতা এটিএম আজহারের কারাগারে থাকা জাতির জন্য লজ্জাজনক। দ্রুততম সময়ের মধ্য জননেতা এটিএম আজহারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। মজলুম জননেতা এটিএম আজহারের মুক্তির দাবীতে মঙ্গলবারের বিক্ষোভ মিছিল সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সিলেটবাসীর প্রতি আহ্বান তারা।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo