সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের ২৮ টি এলাকায়

শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের ২৮ টি এলাকায়

https://newsmirror24.news/
প্রতীকী ছবি

নিউজ মিরর ডেস্ক
শনিবার (২১ ডিসেম্বর) ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের ২৮ টি এলাকায়। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরের ২৮ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামছ ই আরেফিন ও বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাকের পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ক্রয় ও বিতরণ বিভাগ-২ এর অধীনস্থ ১১ কেভি বোরহান উদ্দিন ফিডার, ১১ কেভি মুক্তিরচক ও ১১ কেভি সেনপাড়া ফিডারের আওতাধীন মেন্দিবাগ, মাছিমপুর রোড, কুশিঘাট, নোয়াগাও, মুক্তিরচক, মিরেরচক, পীরেরচক, মুরাদপুর, সোনাপুর, নয়াবস্তি, টিলাগড়, গোপালটিলা, এমসি-কলেজ ও তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না।

এছাড়া বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ অধীনস্থ সিলেট দপ্তরের আওতাধীন ১১ কেভি লাইনের নোয়াপাড়া, কারিপাড়া,বড়বাড়ী, ধামালিপাড়া, নতুনবাজার, ব্রাহ্মণশাসন, সোনালী আ/এ, খাদরা মডেল টাউন, মোহাম্মাদী আ/এ, দুসকি, ভাটা বাজার, উপরপাড়া, কোরবান টিলা, শাহজালাল বিশ্ববিদ্যালয়, বিজিবির তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না।

এসব এলাকায় জরুরি মেরামত ও গাছপালার শাখা কাটার জন্য এসব এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo