সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ভাতিজিকে পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদ করতে চাচাদের অপতৎপরতা

সিলেটে ভাতিজিকে পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদ করতে চাচাদের অপতৎপরতা

নিউজ মিরর ডেস্ক
সিলেটে ভাতিজিকে পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদ করতে আপন চাচারা অপতৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন মহানগরের মির্জাজাঙ্গাল এলাকার রামেরদিঘীরপাড় স্বপ্নীল ৪৪-এর বাসিন্দা সালেহ আহমদের মেয়ে ফারহাত শারলিন। চাচাদের হাতে তিনি ও তার অসুস্থ বাবার প্রাণনাশের আশঙ্কাও রয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

লিখিত বক্তব্যে শারলিন জানান- তার আপন চাচা সাব্বির আহমদ, সাদেক আহমদ, জুবায়ের আহমদ ও তাহমিদ আহমদের নির্দেশে আরেক চাচা আহসান আহমদ দীর্ঘদিন ধরে শারলিন ও পরিবারের সদস্যদের পৈত্রিক বসতভিটা থেকে উচ্ছেদের পায়তারা করছেন। অভিযুক্তরা শারলিনদের হুমকি দিচ্ছেন অবিরত। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে শারলিনের উপর হামলা করা হয়। এক পর্যায়ে তিনি বসতভিটা না ছাড়লে তাহমিন ও শারলিনের ফুফাতো ভাই মোফাজ্জল হোসেন পিরু তার কাছে ১ কোটি ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ বিষয়ে গত ২ ফেব্রুয়ারি সিলেট কোতোয়ালি মডেল থানায় শারলিন অভিযোগ দায়ের করলে পুলিশের কোনো সহযোগিতা পাননি। উল্টো চাচাদের দ্বারা প্রভাবিত হয়ে শারলিনকে হয়রানি করছে পুলিশ।

সংবাদ সম্মেলনে শারলিন আরও বলেন- তার বিরুদ্ধে আহসান আহমদ একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন থানায়। সেটির সূত্র ধরে পুলিশ তাকে ধরতে বাসায় যায়। কিন্তু শারলিনের অভিযোগ নিয়ে কোনো সহযোগিতা করছে না পুলিশ।

এছাড়া চাচা তাহমিনকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে শারলিন জানান- বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগকে নানাভাবে সহযোগিতা করেছেন তাহমিন। ফলে ৫ আগস্ট পরে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার হননি তাহমিন আহমদ।

এ অবস্থায় চাচাদের নির্যাতন থেকে বাঁচতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি কামনা করেছেন ফারহাত শারলিন।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo