মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
দ্রব্যের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে মানুষের জীবনযাত্রা চরম সংকটে পড়েছে : কাইয়ুম চৌধুরী

দ্রব্যের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে মানুষের জীবনযাত্রা চরম সংকটে পড়েছে : কাইয়ুম চৌধুরী

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজসহ বিভিন্ন ভোগ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এই পরিস্থিতিতে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যহ্রাস এখন জনগণের প্রধান দাবি। ইতোমধ্যে এই দাবিসহ বিভিন্ন জনদাবি আদায়ে সিলেট জেলা বিএনপির সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

মঙ্গলবার সন্ধ্যায় মেন্দীবাগস্থ একটি মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশের প্রস্তুতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, “নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জনগণের স্বার্থ রক্ষায় বিএনপি রাজপথে থাকবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।”

সিলেট জেলা বিএনপির উদ্যোগে আগামীকাল রেজিস্ট্রি মাঠে কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ নানা রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুতে বক্তব্য দেবেন। সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন (চাকসু), শাহ জামাল নুরুল হুদা, শহিদ আহমদ (চেয়ারম্যান), নজমুল হোসেন পুতুল, নাজিম উদ্দিন লস্কর, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিদ্দিকুর রহমান পাপলু, আনোয়ার হোসেন মানিক, কোহিনুর আহমদ ও আবুল কাশেম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, অর্জুন ঘোষ ও আহাদ চৌধুরী শামীম, সহ-প্রচার সম্পাদক শাহীন আলম জয়, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আহমদ সোলায়মান (চেয়ারম্যান), সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আক্তার হোসেন রাজু, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাহেদ আহমদ, সদস্য সৈয়দ এনায়েত হোসেন প্রমুখ।

সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। দলীয় কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে জেলার আওতাধীন সব ইউনিটের নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন। বিএনপি নেতাদের দাবি, এই কর্মসূচির মাধ্যমে সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে বাধ্য করা হবে।-প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo