সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জেনারেল আতাউল গণি ওসমানী শুধু সিলেট নয়, বাংলাদেশের সম্পদ: অধ্যক্ষ মো.ফয়জুল হক

জেনারেল আতাউল গণি ওসমানী শুধু সিলেট নয়, বাংলাদেশের সম্পদ: অধ্যক্ষ মো.ফয়জুল হক

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো.ফয়জুল হক বলেছেন, জেনারেল আতাউল গণি ওসমানী শুধু সিলেট নয়, বাংলাদেশের সম্পদ। তাঁর নিজের সন্তান না থাকলেও আমি বিশ্বাস করি আপামর বাংলার জনতা সবাই তার সন্তানতূল্য। আমি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বীর যোদ্ধা আতাউল গণি ওসমানীসহ সকল বীর যোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা সঠিক নেতৃত্বকে সাধুবাদ জানাচ্ছি। তাঁর মতো মহান ব্যক্তিদের ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমি আরো স্মরণ করছি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বীর শহিদদের। সিলেটের সূর্য সন্তানকে আমরা আমাদের জীবনের সকল অন্যায়ের প্রতিবাদের স্মারক হিসেবে গ্রহণ করতে পারি। আমি বিশ্বাস করি আমরা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে একটি মর্যাদাবান জাতিতে পরিণত হতে পারবো, একাত্তরের বিজয়কে অর্থবহ করে তুলতে পারবো। বাংলাদেশের এই স্বাধীনতা সংগ্রামে একসাগর রক্তের প্রয়োজন হয়েছে, সেই রক্তশোধ করতে হলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে।
তিনি বুধবার (১৯ ফেব্রুয়ারি) স্কলার্সহোম মেজরটিলা কলেজ আয়োজিত জেনারেল এম এ জি ওসমানী’র ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ। এতে পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মুহাম্মদ রাফি ও পবিত্র গীতা থেকে পাঠ করেন অভি রায়।
অনুষ্ঠানটির শুরুতেই একটি প্রামাণ্যচিত্র উস্থাপন করেন, আইসিটি বিভাগের প্রভাষক জনাব খাইরুল আলম উত্তম এবং শিক্ষকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভেগের বিভাগীয় প্রধান জনাব প্রভাষক মীর হোসাইন সরকার ও প্রভাষক সাগর আহমেদ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করে প্রিমত মজুমদার প্রাজ্ঞ ও অনন্যা সূত্রধর অহনা। ইসলাম শিক্ষা বিভাগের প্রধান প্রভাষক মাওলানা ওসমান গণি পরিবেশিত বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।-সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo