শুক্রবার, ১২ Jun ২০২৬, ০১:২২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি গঠন
এজেড ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত মেধাবৃত্তি

এজেড ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত মেধাবৃত্তি

কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজীটুলা, সিলেট-এ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার (ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিং) পুরস্কার এবং এজেড ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত মেধাবৃত্তি, সনদপত্র, শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষা সচেতন অভিভাবকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১৯ ফেব্রয়ারি) কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ। তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় সুনাগরিক গড়ে উঠবে। এজেড ফাউন্ডেশন যে কাজটি করছে তা অত্যন্ত প্রশংসনীয়। এই কাজটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদেরকে উজ্জীবিত করবে।

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও এসএসসি’র সভাপতি সায়মা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ আহমেদ চৌধুরী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জলিল তালুকদার, সিদ্দিক আহমদ খান, কামরান আহমদ কামাল, আছিয়া খানম শিকদার, এজেড ফাউন্ডেশনের সভাপতি মোঃ তোফায়েল আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডুয়েলি খানম। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জুনেদ আহমদ খান, শাহেদ খান, মাহফুজা আক্তার, আব্দুল্লাহ ইবনে তোফায়েল, জেমিমাহ বিনতে তোফায়েলসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

এজেড ফাউন্ডেশন-এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন বৃত্তি, সনদপত্র প্রদান এবং শিক্ষা উপকরণ বিতরন করা হয়। পাশাপাশি শিক্ষা সচেতন অভিভাবকদেরকেও সম্মাননা সনদ ও উপহার প্রদান করা হয়। অভিভাবকদের সম্মান জানানো ছিল এজেড ফাউন্ডেশন এর একটি ব্যতিক্রমী উদ্যোগ। এছাড়াও এজেড ফাউন্ডেশন- এর পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে টিফিন প্রদান করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo