বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
ভারতে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

ভারতে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

নিউজ মিরর ডেস্ক

প্রযুক্তিগত সমস্যার কারণে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ভারতে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে ৪০৮ যাত্রী নিয়ে ফ্লাইটটি অবতরণ করে। ভারতের একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র জানিয়েছে, কোনো এক যাত্রী তার লাগেজে মোবাইলের পাওয়ার ব্যাংক রাখে।

পরে পাইলট সিগনালে বার বার বার্তা যাওয়ায় বিমানটি জরুরি অবতরণ করে।

অন্যদিকে নাগপুর বিমানবন্দরের পরিচালক আবিদ রুহি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি অবতরণে বাধ্য হয়েছে। অবতরণের পর বিমানের সকল যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।

বিমানবন্দরের এক কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছে।

তাঁদের ভিন্ন একটি ফ্লাইটে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জানা গেছে, বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার রাত ৮টা ৫৩ মিনিটে ছেড়ে যায়। উড্ডয়নের ২০ মিনিট মধ্যেই ফ্লাইটটি জরুরি অবতরণ করে ভারতের নাগপুরে। বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট নাগপুরের উদ্দেশে এরইমধ্যে রওনা হয়েছে।

সেই ফ্লাইটটি যাত্রীদের দুবাই নিয়ে যাবে।

এদিকে, ৭৭৭ ফ্লাইটটি ঢাকায় নিয়ে আসার পর আরও তল্লাশি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo