মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
নগরীর একটি হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নগরীর একটি হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর বন্দরবাজারের লালবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি শামসুল আলম (৫০)। ঢাকা মিরপুর ১২ এর আব্দুল বারেকের ছেলে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বন্দরবাজারের লালবাজারে অবস্থিত হোটেল বাগদাদের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার কোতোয়ালী মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ব্যবসায়িক কারণে ঢাকা থেকে এসে সিলেটের এই হোটেল বাগদাদে উঠেছে তিনি। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কক্ষ থেকে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন হোটেল কর্তৃপক্ষ।

খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামসুল হাবিব মরদেহটি উদ্ধার করেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক জানান, ভিতর থেকে দরজার লাগালো অবস্থায় পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে তার মৃতদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের করে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo