সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
শিশু কিশোরদের মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : ফয়সল চৌধুরী

শিশু কিশোরদের মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : ফয়সল চৌধুরী

বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘শিশু কিশোরদের মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। উন্নত ও মার্জিত জীবনযাপনে শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শরীর ও মনের সুস্থতা ও আনন্দের জন্য খেলাধুলাও প্রয়োজনীয়। ক্রীড়া চর্চার মাধ্যমে শুধু শরীরই ভালো থাকে না, মনও প্রফুল্ল থাকে। আমাদেরকে তাই সুস্থ ক্রীড়া চর্চার দিকে মনোযোগ দিতে হবে। কারণ, সুস্থ ক্রীড়া চর্চা হচ্ছে সুস্থ বিনোদন। সুস্থ ক্রীড়া চর্চাই আমাদের যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে পারে।’

সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান ও সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শেখ জামাল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জিয়াউল বারী চৌধুরী, বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক এনামুল কুদ্দুস চৌধুরী, আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, গোলাপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মোল্লা প্রমুখ।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, আলীনগর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।-প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo