সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বিয়ানীবাজারে শহীদ সাংবাদিক তুরাব চত্বর নির্মাণ

বিয়ানীবাজারে শহীদ সাংবাদিক তুরাব চত্বর নির্মাণ

বিয়ানীবাজার প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাবের নামে বিয়ানীবাজার পৌরশহরে চত্বর নির্মাণ করা হচ্ছে।

সিলেটের জেলা প্রশাসক নামকরণ সংক্রান্ত চত্বর নির্মাণের অনুমোদন দেয়ার পর এর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। বিয়ানীবাজার পৌরশহরের প্রধান সড়কের উপর অবস্থিত ডাকবাংলোর নীচে এই চত্বরের নির্মাণ কাজ শহীদ সাংবাদিক তুরাবের পারিবারিক অর্থায়নে পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।

শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই পেশাগত দায়িত্ব পালনকালে সিলেট নগরীতে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মোঃ তুরাব। তিনি বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর গ্রামের মাস্টার আব্দুর রহীমের ছেলে।

সাংবাদিক তুরাবের ভাই আবু জাফর মো: জাবুর বলেন, তার ভাইকে হত্যার পর আলামত নষ্টের চেষ্টা করা হয়েছে। মামলা ভিন্নখাতে প্রবাহিত করার পরিকল্পনা হয়েছে। তিনি হত্যাকান্ডে জড়িত সকল পুলিশ কর্মকর্তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান। নিজেদের পারিবারিক অর্থায়নে চত্বর নির্মাণের কাজ চলছে বলেও জানান তিনি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo