বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
ভুয়া পেজ মাধ্যমে হয়রানির শিকার জাতীয় পার্টির নেত্রী শিউলী আক্তার

ভুয়া পেজ মাধ্যমে হয়রানির শিকার জাতীয় পার্টির নেত্রী শিউলী আক্তার

একটি পক্ষ আমার সম্মানহানী করার জন্য উঠে পরে লেগেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পেজ তৈরি করে আমার ছবি দিয়ে বাজে মন্তব্য করছে। রাজনৈতিক ফায়দা হাসিল করতে একটি মহল এসব কাজ করছে। এ বিষয়ে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহন করছি।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানিয়েছেন জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সভাপতি শিউলী আক্তার।

শিউলী আক্তার জানান, অসুস্থার কারণে তিনি বিদেশে ছিলেন। তাই দীর্ঘদিন থেকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন।

সম্প্রতি আমি লক্ষ করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া পেজ তৈরি করে আমার ছবি দিয়ে বাজে মন্তব্য করছে। যা সত্য নয় বলে দাবি করে বলেন, আমার বিরুদ্ধে নানারকম মিথ্যা তথ্য এবং কুৎসা রটানো হয়েছে। আমি এই মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানাই। আমার বিরুদ্ধে আনা এসব তথ্য ভিত্তিহীন ও অমূলক। একটি পক্ষ আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থানকে নিচু করার অপচেষ্টা হিসেবে মনগড়া, মিথ্যা তথ্য বানিয়ে আমাকে অপদস্থ করার চেষ্টা করছে। আমি খুবই মর্মাহত। আমি ও আমার পরিবার বিষয়টি নিয়ে খুবই বিব্রত।’-প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo