শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
বালুচরে প্রবাসীর জমি দখল : ব্যবসায়ীদল থেকে সেই আসলাম মিয়া বহিষ্কার

বালুচরে প্রবাসীর জমি দখল : ব্যবসায়ীদল থেকে সেই আসলাম মিয়া বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর উত্তর বালুচরে যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার নাজির আহমদের জমি দখল করে দোকান কোঠা নির্মানের অভিযোগে ৩৬নং ওয়ার্ডের জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম মিয়াকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাবসায়ী দল। সিলেট মহানগর ব্যবসায়ীদলের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে বহিষ্কার করেন।

এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে তারা জানান, জাতীয়তাবাদী ব্যাবসায়ী দল সিলেট মহানগরের ৩৬নং ওয়ার্ড এর যুগ্ম সাধারণ সম্পাদক-মোঃ আছলম মিয়াকে সংগঠন বহির্ভূত কাজ করার প্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাবসায়ী দল, সিলেট মহানগর সভাপতি শামীম আহমদ ও সিলেট মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূইয়া স্বাক্ষরিত বিবৃতিতে ৩৬ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আছলম মিয়ার বিরুদ্ধে সংগঠন পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের ৩৬নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদ হইতে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

গত বৃহস্পতিবার নিউজ মিরর জমি “বালুচরে প্রবাসীর জমি দখলের অভিযোগ : নেপথ্যে জাতীয়তাবাদী ব্যবসায়ী দল নেতা আব্দুস সালাম” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।

আগের প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন।
বালুচরে প্রবাসীর জমি দখলের অভিযোগ : নেপথ্যে জাতীয়তাবাদী ব্যবসায়ী দল নেতা আব্দুস সালাম

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo