সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
হবিগঞ্জে জামায়াত নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জে জামায়াত নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিনারা বেগম উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা শাখার সদস্য। তিনি মিরপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন।

নিহতের স্বামী আব্দুল আহাদ ইবনে মালেক জানান, ‘তিনি রোকন বৈঠক শেষ করে সন্ধ্যার পর বাড়ি ফেরেন। এসে দেখেন ঘরের দরজা খোলা। বাতি বন্ধ। পরে বাতি জ্বালিয়ে দেখেন তার স্ত্রীর রক্তাক্ত লাশ পড়ে আছে। নিচে পড়ে আছে সাত মাসের বাচ্চা।’

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ‘খবর পেয়ে পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান ও ইউএনও গিয়াস উদ্দীনসহ তিনি ঘটনাস্থলে যান। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।’

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo