মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ফেঞ্চুগঞ্জে প্রতিবেশীর বাড়ির সামনে যুবকের লাশ

ফেঞ্চুগঞ্জে প্রতিবেশীর বাড়ির সামনে যুবকের লাশ

নিউজ মিরর ডেস্ক
ফেঞ্চুগঞ্জ উপজেলায় প্রতিবেশির বাড়ির সামনে থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সাব্বির আহমেদ (২৫) উপজেলার ইসলামপুর গ্রামের লিলু মিয়ার ছেলে ।

গঙ্গাপুর গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য সুমন আহমেদ জানান, শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সাব্বিরের লাশ তার প্রতিবেশী খালিক মিয়ার বাড়ির সামনে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

এ সময় তারা মরদেহ উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পরাগ রায় জানান, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান খান বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। বিস্তারিত খোঁজ নিয়ে পরে জানানো হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo