মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
খেলাফত মজলিস সিলেট জেলার সভাপতি নেহাল ও সেক্রেটারি দিলওয়ার

খেলাফত মজলিস সিলেট জেলার সভাপতি নেহাল ও সেক্রেটারি দিলওয়ার

২১ শে ফেব্রয়ারী সিলেট নগরীর খাঁন অডিটোরিয়ামে খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে জেলার সদ্য বিদায়ী সভাপতি মাওলানা নেহাল আহমদের সভাপতিত্বে দ্বি- বার্ষিক মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি পদে মজলিসে শূরা সদস্যদের সর্বাধিক ভোটে নির্বাচিত হোন মাওলানা নেহাল আহমদ। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হোন মাওলানা দিলওয়ার হোসাইন।

শূরায় প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের যুগ্ম- মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম- মহাসচিব ডা: আখলাক আহমেদ, সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান।

সংগঠনের শূরা সদস্যদের পরামর্শক্রমে নিম্নোক্ত দায়িত্বশীলগণ মনোনিত হোন।

সহ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ডাক্তার শাহিদ আহমদ ( স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ), মাওলানা মুখলিসুর রহমান ( রাজনৈতিক বিভাগ), এডভোকেট মোঃ ফজর আলী ( আইন, বিচার ও শালিশ), মাওলানা সৈয়দ আলী আসগর ( স্থানীয় সরকার ও নির্বাচন), মোঃ শামসুল ইসলাম ( বায়তুল মাল বিভাগ), মাওলানা আব্দুস সালাম ( ওলামা বিভাগ)।

সহ- সাধারণ সম্পাদক পদে মাওলানা ওলিউর রহমান, মাওলানা আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদাত হোসাইন, কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, হাফিজ মাওলানা শিব্বির আহমদ, হাফিজ সাইদুর রহমান চৌধুরী, মুহাম্মদ নুরুল হক।

বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী বায়তুলমাল সম্পাদক মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জি, প্রশিক্ষণ সম্পাদক মোঃ আলী নূর,সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা সালেহ নজীব আল আইয়ূবী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, শিল্প বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রকাশনা ও তথ্য সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল হাদী, যুব বিষয়ক সম্পাদক আহমদ মাহফুজ আদনান, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ূম, কৃষি ও ছাত্র বিষয়ক সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমান, অফিস সম্পাদক সানওয়ার হোসেন, প্রচার সম্পাদক হোসাইন আহমদ মিসবাহ, মহিলা বিষয়ক সম্পাদিকা কাজী আসমা হোসাইন, তানজিনা আক্তার।

নির্বাহী সদস্য মাওলানা আব্দুল মুছাব্বির,কে এম রফিকুজ্জামান,মাওলানা আব্দুল ওয়াদুদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, যুক্তরাজ্য নর্থ- সেক্রেটারি মাওলানা আ ফ ম শুয়াইব, জেদ্দা মহানগরী সভাপতি আব্দুল মুকিত রুপাপুরী প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo