সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের বনভোজন-২০২৫ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সিলেট ওসমানী বিমানবন্দর রোডস্থ লাক্কাতুরা চা বাগানের কোম্পানী বাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ।

সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট শাহ মো. মোশাহিদ আলী এডভোকেটের সভাপতিত্বে ও সাবেক পরিচালক (ক্রীড়া বিভাগ) মুফতি এ.এস. শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের উপদেষ্টা পরিষদের আহবায়ক নুরুদ্দীন আহমদ এডভোকেট, সদস্য জাকির আহমদ এডভোকেট, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ডা. বনদীপ লাল দাস, পরিচালক (ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগ) আব্দুল্লাহ আহমদ, পরিচালক (সাংস্কৃতিক বিভাগ) এ এম মিজানুর রহমান, পরিচালক (আপ্যায়ন বিভাগ) রাফি ইব্রাহিম সহ ক্লাবের সদস্য ও পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্লাবের প্রেসিডেন্ট শাহ মো. মোশাহিদ আলী এডভোকেটসহ অন্যান্য পরিচালকবৃন্দ।

সভাপতির বক্তব্যে ক্লাব প্রেসিডেন্ট শাহ মো. মোশাহিদ আলী এডভোকেট ক্লাবের সদস্যদের বিনোদনের লক্ষে প্রতিবছর এভাবে পরিবারসহ ক্লাবের সদস্যদের নিয়ে বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি এই আয়োজনে ক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo