সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জালালাবাদ গ্যাস কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

জালালাবাদ গ্যাস কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

জালালাবাদ গ্যাস কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২২-২৩ইং ও ২০২৩-২৪ ইং বৎসরের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আগের কমিটি বিলুপ্ত করে নতুন এই কমিটি গঠন করা হয়। সিলেট নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস ভবন প্রধান কার্যালয়ে গত ৬ ফেব্রুয়ারি এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির নেতৃবৃন্দ হলেন, আহবায়ক মো. আব্দুল মুকিত জাকারিয়া, সদস্য সচিব মোঃ সাহাব উদ্দিন, সদস্য জাকারিয়া আহমদ, মোঃ নিজাম উদ্দিন ও সলিল বরন দাশ। আহবায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্নাঙ্গ ভোটার তালিকা প্রকাশ ও প্রধান কার্যালয়ের বিভিন্ন জটিলতা নিরসন এবং এসোসিয়েশনের আরো বিবিধ সমস্যা সমাধান করে একটি সুষ্ট নির্বাচন করার দায়িত্ব দেয়া হয়।

দায়িত্বপ্রাপ্তির পর আহবায়ক কমিটির প্রধান মো. আব্দুল মুকিত জাকারিয়া এসোসিয়েশনের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পরিচালনার জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। এছাড়া জালালাবাদ গ্যাস কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের গঠনতন্ত্র ধারা নং ৫-ক অনুযায়ী একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে জাতি,ধর্ম ও বর্ণ নির্বিশেষে জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo