মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
কুয়ার পার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে’র খাদ্য সামগ্রী বিতরণ ও প্রবাসী সংবর্ধনা

কুয়ার পার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে’র খাদ্য সামগ্রী বিতরণ ও প্রবাসী সংবর্ধনা

পবিত্র মাহে রামাদান উপলক্ষ্যে কুয়ার পার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ ও বৃহত্তর কুয়ারবাসীর উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় স্থানীয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষানুরাগী ও সমাজসেবক সাহাদত আহমদের সভাপতিত্বে ও দেওয়ান আরাফাত চৌধুরী জাকি এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউ.কে ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাপতি ফকরুল ইসলাম, প্রধান বক্তার বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এম.এ ওয়াহিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুগ্ম-সম্পাদক, ইমরান আহমদ মুরাদ, ইউ কে প্রবাসী আজিজ বক্স।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শামিম আহমদ, রুহেল আহমদ আরিফ আহমদ, মুহিব আহমদ, আরিফ আহমদ, আব্দুস সামাদ তুহেল, সাজন আহমদ, শামিম আহমদ, ফারুক আহমদ, সেলিম আহমদ, আবুল আহমদ, দেওয়ান রাফি চৌধুরী, সুফিয়ান আহমদ পাপ্পু, ফরহাদ বক্ত, রাদি চৌধুরী প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজাউল করিম রানা, ও লিটন আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা শুধু নিজেদের উন্নতির জন্যই কাজ করেন না, বরং দেশের দরিদ্র ও অসহায় মানুষের জন্যও সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তারা মা-মাটি-শিকড়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের যেকোনো সংকটময় মুহূর্তে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। রেমিট্যান্স যোদ্ধারা শুধু অর্থনৈতিকভাবেই দেশকে সমৃদ্ধ করেন না, বরং সামাজিক উন্নয়নেও তাদের ভূমিকা অসাধারণ। তারা দুর্যোগ-দুঃসময়ে দেশের মানুষের পাশে দাঁড়ান, যা আমাদের জন্য গর্বের বিষয়। এই সংবর্ধনার মাধ্যমে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo