সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট মহানগর মহিলা দলের শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর মহিলা দলের শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও সিসিকের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ূম জালালী পংকি বলেছেন, একুশে ফেব্রুয়ারি আমাদের অন্তহীন প্রেরণার উৎস। মাতৃভাষার দাবিতে বাঙালি তরুণদের সেদিনের আত্মদান শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, ক্রমেই একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন ও অঙ্গীকার দানা বেঁধেছিল। সে স্বপ্নই পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে রুপ নেয়। তিনি আরো বলেন, দিবসটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ায় বাঙালির আত্মত্যাগের মহিমা ছড়িয়ে পড়েছে পৃথিবীর সব জাতি-গোষ্ঠীর মধ্যে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট মহানগর মহিলা দলের উদ্যোগে চৌহাট্টা কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফাতেমা জামান রুজি, রেহেনা ফারুক শিরিন, সাফিয়া খাতুন অনি, আসমা আলম, হাফসা বেগম, নাসরীন আক্তার সীমু, জুঁই ইসলাম, হালিমা বেগম, জেসমিন বেগম, মুক্তা বেগম, তানিয়া আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo