সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সদর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের শহীদ দিবস পালন

সদর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের শহীদ দিবস পালন

সিলেট সদর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ঐদিন সকালে ধোপাগুলস্থ সদর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে দিবসের সূচনা হয়।

পরে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের সভাপতি সৈয়দ মসউদ রহমান মতিন  এর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হারুনুর রশিদ, রাজিব হোসেন লিটু, হোসাইন আহমদ, মনসুর আহমাদ, সুলতান মিয়া, এখলাছুর রহমান পাখি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য একটি প্রেরণার উৎস। তারা শুধু ভাষার জন্য নয়, একটি স্বাধীন জাতিসত্তার ভিত্তি গড়ে তুলেছেন। তরুণ প্রজন্মকে একুশের ইতিহাস জানাতে হবে, যাতে তারা জাতির মূল চেতনা থেকে বিচ্যুত না হয়। বক্তারা আরো বলেন, সদর উপজেলা শহীদ মিনার শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি আমাদের ভাষা আন্দোলনের চেতনার প্রতীক। একে ধরে রাখতে হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo