মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
অন্তর্বর্তী সরকারও সিলেটের সাথে বৈষম্য করছে : আরিফুল হক চৌধুরী

অন্তর্বর্তী সরকারও সিলেটের সাথে বৈষম্য করছে : আরিফুল হক চৌধুরী

নিউজ মিরর ডেস্ক
ফ্যাসিস্ট সরকারের মত অন্তর্বর্তীকালীন সরকারও সকল ক্ষেত্রে সিলেটের সাথে বৈষম্য করছে। তাই অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে সিলেটের নাম বাদ দেওয়া হয়েছে। আর নেতৃত্বের অভাবে এই বৈষম্যের শিকার হতে হচ্ছে সিলেটকে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে কুমারপাড়াস্ত নিজ বাসায় সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রকল্প বেশ প্রশংসিত হয়েছিলো। কিন্তু পরে তা সিলেট থেকে সরিয়ে ফেলা হয়েছে। সিলেট কোম্পানীগঞ্জ বাইপাস সড়কের বিমানবন্দর থেকে বাধাঘাট পর্যন্ত এখনো হয়নি। ঢাকা-সিলেট ৬-লেন মহাসড়কের ভূমি অধিগ্রহণ এখনো শেষ হয়নি। এই মহাসড়কের ২৩ কিলোমিটার জায়গা অধিগ্রহণ করার দরকার নেই, সেগুলো করা হচ্ছে না।

আরিফুল হক চৌধুরী বলেন, শুধু তাই না বন্যা পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য জায়গায় যেখানে কোটি কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হচ্ছে সেখানে সিলেটের কোন প্রকল্প নেই। এছাড়া প্রবাসী অধ্যুষিত সিলেটের বিমান ভাড়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে বৈষম্য। ফ্যাসিস্ট সরকারের মত অন্তর্বর্তীকালীন সরকারও সিলেটের সাথে বৈষম্য করছে। আর যোগ্য নেতৃত্বের অভাবে এই বৈষম্যের শিকার হতে হচ্ছে সিলেটবাসীকে। এমনটি চলতে থাকলে সিলেটের মানুষ জানে কিভাবে তাদের অধিকার আদায় করে নিতে হয়।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo