শুক্রবার, ১২ Jun ২০২৬, ০১:২১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি গঠন
দক্ষিণ সুরমা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক উৎসব ২০২৫ এর পুরস্কার প্রদান সম্পন্ন

দক্ষিণ সুরমা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক উৎসব ২০২৫ এর পুরস্কার প্রদান সম্পন্ন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. নূরুজ্জামান বলেছেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা অর্জন করা জরুরি। একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশে ক্রীড়া ও সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একজন শিক্ষার্থী শারীরিক ও মানসিকভাবে সুস্থ থেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সহশিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ সুরমা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব-২০২৫ ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বার্ষিক ক্রীড়া উৎসবের আহ্বায়ক মো. আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড,সিলেট এর চেয়ারম্যান  প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ ইফতেখার আলম,  সরকারি আলিয়া মাদ্রাসা, সিলেট এর
 অধ্যক্ষ  প্রফেসর মাহমুদুল হাসান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনসুর আলমগীর, সিলেট সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রফেসর মো. বশির আহমদ।
ইংরেজী বিভাগের প্রভাষক শ্যামলী চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মতিউর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম প্রমুখ। এছাড়াও দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কলেজের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী । শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ উৎসবে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo