সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
আননূর সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল

আননূর সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মায়ারবাজার উত্তর রনি খাই এলাকায় আননূর সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। সোমবার (২৪ ফেব্রæয়ারি) বিকেলে ধর্মপ্রাণ মুসল্লি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাহফিলটি অনুষ্ঠিত হয়।

সিলেট-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট মহানগর বিএনপির সদস্য মো. বদরুজ্জামান সেলিম বলেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য আল্লাহর সর্বশেষ নির্দেশনা। কোরআনের শিক্ষা অনুসরণ করলেই আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারব। এ ধরনের মাহফিল ইসলামের প্রকৃত শিক্ষা লাভের একটি উত্তম মাধ্যম, যা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে।

মুফতি আব্দুল মুসাব্বিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুফতি আতাউল হক জালালাবাদী, মঞ্জুর রশীদ আমিনী সুনামগঞ্জ, গোলাম কিবরিয়া কাসেমী ঢাকা, মুফতি আরিফুজ্জামান রহমানী হবিগঞ্জ। এছাড়াও আয়োজিত এ মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, বিশিষ্ট আলেম-উলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ এবং আননূর সমাজকল্যাণ যুব সংঘের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

মাহফিলের এক বিশেষ অংশ হিসেবে জৈন্তাপুরের হরিপুর ও হেমু হাউদপাড়ায় দুই গ্রামের দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ সমাধান উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo