মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ঢাকা দক্ষিণে বিএনপি অঙ্গ-সংগঠনের লিফলেট বিতরণ

ঢাকা দক্ষিণে বিএনপি অঙ্গ-সংগঠনের লিফলেট বিতরণ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন মেনে নেবে না। জাতীয় নির্বাচনে যে দল জয়লাভ করবে, তারাই স্থানীয় নির্বাচনসহ অন্য নির্বাচন পরিচালনা করবে। অচিরেই প্রয়োজনীয় সংস্কার করে জাতির সামনে নির্বাচন দিন ধার্য করে ঘোষণা দিতে হবে। জাতির স্বার্থবিরোধী ও গণতন্ত্রবিরোধী যেকোনো কর্মকা- জনগণ রুখে দিবে। তারেক রহমানের নেতৃত্বে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে জনগণের রায় পেতে দলীয় নেতাকর্মীদের কাজ করতে হবে।
তিনি রোববার বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের ঢাকা দক্ষিণ বাজারে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণকালে উপরোক্ত কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ডা. আব্দুল গফুর, হাসান ইমাদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আনহার উদ্দিন, শাহ জামাল আহমদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, সাংগঠনিক সম্পাদক মাস্টার রিপন আহমদ, সাবেক সহ-সভাপতি এম সিরাজুল ইসলাম, মহানগর বিএনপির নেতা অজি মোহাম্মদ কাওছার, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ আহমদ চৌধুরী সুমন, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহেদ আহমদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি কামরুজ্জামান জোনাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য কয়েছ আহমেদ, ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক তোফায়েল আহমেদ সুমেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশফাক আহমেদ, পৌর ছাত্রদলের আহবায়ক সুহেদ আহমদ, উপজেলা ছাত্রনেতা আবু বকর, মোস্তাক আহমদ ও জহিরুল ইসলাম প্রমূখ।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo