সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জেলা সমাজসেবা কার্যালয় সিলেটের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, ভাষা আন্দোলন শুধু একটি ইতিহাস নয়, এটি আমাদের জাতীয় আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি। আমাদের ভাষা শহীদরা অকাতরে জীবন দিয়ে প্রমাণ করেছেন মাতৃভাষার গুরুত্ব কতখানি। নতুন প্রজন্মকে অবশ্যই এই আত্মত্যাগের ইতিহাস জানতে হবে এবং ভাষার মর্যাদা রক্ষায় সচেতন হতে হবে। তিনি শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের প্রশংসা করে বলেন, তরুণ সমাজের এগিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের সংগঠনগুলো সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে নবপ্রজন্ম ভাষার মর্যাদা ও ইতিহাস সম্পর্কে আরও বেশি সচেতন হবে।
তিনি সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের সভাপতি পারভেজ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নর্থ ইষ্ট ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ শামসুল কবির।
সাধারন সম্পাদক তৌকির আহমদ শাওনের পরিচালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, শেখঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাদিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হোসেন আহমদ, সহ সভাপতি এ্যাডভোকেট রাব্বি হাসান তারেক, অফিস ও অর্থ সম্পাদক সাদমান হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক রাহিম আহমদ রুপম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি মু. ফখর উদ্দিন, প্রতিষ্ঠাকালীন সদস্য জসিম উদ্দিন, আবুল কাসেম, সাবেক সাধারন সম্পাদক আজমল হোসেন প্রমুখ। শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় ক্রেস্ট দিয়ে সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে সংবর্ধনা জানানো হয়। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo