সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: শাকিল মোর্শেদ

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: শাকিল মোর্শেদ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ বলেছেন, ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। বিগত ২০২৩ সালের ১৩জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির কাছে এই ৩১দফা উপস্থাপন করেন। সাম্য, মানবিক ও সমৃদ্ধিময় বাংলাদেশ গড়তে ৩১দফা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে ৩১দফা’র আলোকে সংস্কারসহ রাষ্ট্র পরিচালনা করবে।’

তিনি সোমবার ২৪ ফেব্রুয়ারী বিকালে গোয়াইনঘাট উপজেলার সদর, মধ্যে জাফলং ইউনিয়ন রাধানগর বাজার ও পূর্ব জাফলং ইউনিয়নের মামার বাজারে গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৩১দফার লিফলেট বিতরণের পূর্বে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।

লিফলেট বিতরণ ও পথা সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল ও পরিচালনা করেন সদস্য সচিব শাহাবুদ্দিন সিহাব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী মোঃ নুরুল হুদা দিপু সহ গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক এবং সদস্য বৃন্দ। এছাড়াও উক্ত উপজেলার আওতাধীন সকল ইউনিয়নের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo