মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
মাতৃভাষা বাংলার মর্যাদা আমাদেরকেই রক্ষা করতে হবে: অধ্যক্ষ মাসউদ খান

মাতৃভাষা বাংলার মর্যাদা আমাদেরকেই রক্ষা করতে হবে: অধ্যক্ষ মাসউদ খান

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, পৃথিবীর প্রতিটি জাতিগোষ্ঠীই তার মাতৃভাষাকে মর্যাদা দিয়ে থাকে। মাতৃভাষার মর্যাদার ওপর ভিত্তি করেই একটা জাতিকে এগিয়ে যেতে হয়। মাতৃভাষার জন্য প্রাণ বিসর্জনের বীরত্বগাথা সংগ্রামের ইতিহাসের কারনে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে দাঁড়িয়ে আছে উচ্চতর মর্যাদার আসনে। তিনি বলেন, বাংলাদেশের জনগণকে জ্ঞানের সব স্তরে বাংলা ভাষার প্রয়োগ বৃদ্ধিতে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহর রহমতই হলো আমাদের এই মাতৃভাষা, যার বীরোচিত ও সাহসী  মর্যাদা আমাদেরকেই রক্ষা করতে হবে।
সেবা, বিশ্বাস ও প্রত্যয় নিয়ে এগিয়ে চলা বিপ্লবী ও সামাজিক সংগঠন ‘টিম অনওয়ার্ড’ এর উদ্যোগে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) এর সুলেমান হলে  দিনব্যাপী  প্রতিযোগিতা, আলোচনা সভা ও সংস্কৃতি সন্ধায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টিম অনওয়ার্ডের সভাপতি মাহদি হাসান তাহসিন এর সভাপতিত্বে ও মীম সুফিয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক মুসা আল হাফিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, দক্ষিণ সুরমা কলেজের শিক্ষিকা ইভা বেগম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের নায়েবে আমীর নুরুল ইসলাম বাবুল, কোতোয়ালি থানা জামায়াতের সেক্রেটারি পারভেজ আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোন এর কেন্দ্রীয় সমন্বয়ক ফয়সাল আহমেদ, সিলেট জেলার আহ্বায়ক আক্তার হুসাইন, টিম অনওয়ার্ডের উপদেষ্টা জাকারিয়া হুসাইন জাকির, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম বেলাল আহমদ চৌধুরী।
সিলেট জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিতর্ক প্রতিযোগিতা, রচনা এবং ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংস্কৃতি সন্ধায় মঞ্চ আলোকিত করেন গ্রীন বাংলার পরিচালক, ‘ইত্যাদি’র নিয়মিত সদস্য ‘বেলাল আহমেদ মুরাদ’, ইসলামি সংগীত পরিবেশন করেন ‘আহমেদ আবদুল্লাহ’। টিম অনওয়ার্ডের সেক্রেটারি জেনারেল জিয়াদ উল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে  টিম অনওয়ার্ডের সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo