মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার পথে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার পথে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গণতন্ত্রের সুষ্ঠু চর্চার মাধ্যমেই স্বচ্ছ ও জবাবদিহিতামূলক শাসনব্যবস্থা নিশ্চিত করা সম্ভব। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে জনগণের জীবনমান উন্নয়ন ও রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেবে। তিনি বলেন, ছাত্রদলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার পথে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। ছাত্রস্বার্থ রক্ষা, জাতীয়তাবাদী চেতনার বিকাশ, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশপ্রেম ও ন্যায়পরায়ণ নেতৃত্ব  গড়ে তুলতে হবে ছাত্রদলকে বলিষ্ঠ ভূমিকা পালন করে যেতে হবে। তিনি আরো বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, তবে অহেতুক বিরোধের কারণে জাতীয় স্বার্থ উপেক্ষিত হওয়া উচিত নয়। গণতন্ত্রকে কঠোর শৃঙ্খলে আবদ্ধ হতে দেওয়া যাবে না। গণতান্ত্রিক শক্তিকে সদা সজাগ থাকতে হবে যাতে ফ্যাদিবাসী শক্তি পুনরায় মাথা তুলে দাঁড়াতে না পারে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ সুরমা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের সঞ্চালনায় আয়োজিত এই সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক। প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, ছাত্রদল তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন, ২০০৬ সালের পর বিএনপির ওপর চালানো রাজনৈতিক দমন-পীড়নের প্রতিবাদ, ২০০৭-২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারবিরোধী আন্দোলন এবং বিগত ১৬ বছর একদলীয় শাসনের বিরুদ্ধে ছাত্রদল সক্রিয়ভাবে আন্দোলন করেছে। ভবিষ্যতেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সংগঠনটি নিরবচ্ছিন্নভাবে কাজ করবে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, কোহিনুর আহমদ ও জসিম উদ্দিন, প্রচার সম্পাদক লোকমান আহমদ, মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফসর খান, সহ-দফতর সম্পাদক মাহবুব আলম,  সহ-সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম তুরন, সহ-প্রকাশনা সম্পাদক আসাদ আহমদ, ছাত্রনেতা আব্দুস সালাম টিপু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ টিপু, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম, যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে জাতীয় সমবেত জাতীয় সঙ্গীতের মাধ্যমে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মলনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রনেতা পারভেজ আহমদ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo