শুক্রবার, ১২ Jun ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি গঠন
রজমান উপলক্ষে দরিদ্রদের মধ্যে হাজী বাবুল মিয়া ফাউন্ডেশন ইউ.কে’র খাদ্যসামগ্রী বিতরণ

রজমান উপলক্ষে দরিদ্রদের মধ্যে হাজী বাবুল মিয়া ফাউন্ডেশন ইউ.কে’র খাদ্যসামগ্রী বিতরণ

পবিত্র মাহে রজমান উপলক্ষে হাজী বাবুল মিয়া ফাউন্ডেশন ইউ.কে এর উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মধ্যে ফুডপ্যাক বিতরন করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল সয়াবিন তেল, ছোলা, পিয়াজ, আলু, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি। প্রায় ৩ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে এই ফুডপ্যাক বিতরণ করা হয়।

হাজী বাবুল মিয়া ফাউন্ডেশন পরিচালনা কমিটির সভাপতি মো. জমির আলীর সভাপতিত্বে ও সাজ্জাদুর রহমান আলমের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আখতার ফারুক, পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. জায়েদুল হক, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ও সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ সুহিন, সহ-সাংগঠনিক ইকবাল হোসেন, অর্থ সম্পাদক রকিবুল ইসলাম, অফিস সম্পাদক মোস্তাকিম রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক নূর আমিন, ক্রীড়া সম্পাদক এ আর ফাহিম, সদস্য, কামরান আহমদ আল-আমিন প্রমুখ। অনুষ্ঠানে যুক্তরাজ্যে অবস্থানরত হাজী বাবুল মিয়া ফাউন্ডেশন ইউ.কে’র চেয়ারম্যান হাজী বাবুল মিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করছে হাজী বাবুল মিয়া ফাউন্ডেশন ইউ.কে। ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবছর বন্যা, রজমান, ঈদ সহ বিভিন্ন দুর্যোগ ও উৎসবে গরীব-অসহায়দের আর্থিক সাহায্য ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বক্তারা বাবুল মিয়া ফাউন্ডেশনের পাশাপাশি সমাজের বিত্তবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। -বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo